― Advertisement ―

spot_img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাধারণ শিক্ষার্থীরা তা বাতিলের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনসরকারি সাত কলেজের দায়িত্ব হস্তান্তর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে

সরকারি সাত কলেজের দায়িত্ব হস্তান্তর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আনুষ্ঠানিক পৃথকীকরণের মধ্য দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক সব ধরনের দায়িত্ব প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের হাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি, ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি এবং অন্যান্য দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

আরও পড়ুনঃ ইবি শিক্ষকের সাথে শিবিরের বাকবিতন্ডা, বিএনপিপন্থী শিক্ষক সংগঠনগুলোর নিন্দা ও প্রতিবাদ

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বলেন, “সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের মধ্য দিয়ে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করলাম। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গুণগতমানের শিক্ষা নিশ্চিত করে অগ্রগতির পথ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তা, শিক্ষক ও কলেজ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন ব্যবস্থাপনার সার্বিক সফলতা কামনা করেন।