― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগবিতে ২৬ তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গবিতে ২৬ তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গবি প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ২৬ তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- কাউন্সিলের সদস্য গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেলসহ বিভিন্ন অনুষদের ডীন ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ।