― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি; নেতৃত্বে সাগর-মাহমুদ

ইবিতে অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি; নেতৃত্বে সাগর-মাহমুদ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যাকাউন্টিং ক্লাবের (আইইউএসি) ২০২৫-২৬ অর্থবছরের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ শিবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ।

রবিবার (২৪ আগস্ট) উপদেষ্টা মণ্ডলীর সুপারিশক্রমে প্রধান উপদেষ্টা নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাব্বির ও নাজিয়া তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান ও শাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতীক সরকার ঘোষ, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সুরাইয়া ইসলাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ডিজাইন ও আইটি সম্পাদক নাজমুস সাকিব এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক ইবনে সাদিক। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সামিন ইয়াসার, ফাহমি তারান্নুম ও সাদমান শাকিব।

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২১২ নম্বর কক্ষে কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিভিন্ন সেশনের প্রতিনিধিরা এবং আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ফাইমুন নোমান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাসিব।

সভায় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. জাকির হোসেন ও ড. জাফর আলী উপস্থিত ছিলেন। এসময় উপদেষ্টা প্যানেলের সুপারিশক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘জঙ্গি কারখানা’ ট্যাগে মক্তব বন্ধের হোতা সাবেক প্রক্টর; বরখাস্ত ও বিচার দাবি শিক্ষার্থীদের

নবনির্বাচিত সভাপতি সাগর আহমেদ শিবলু দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। নতুন কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে যেন সদস্যরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করতে পারে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ সহ-কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি, এই নেতৃত্বে অ্যাকাউন্টিং ক্লাব আরও শক্তিশালীভাবে কাজ করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য ও আদর্শ ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অ্যাকাউন্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে এবং এখন এটি একটি সেবামূলক পরিবারে পরিণত হয়েছে।