― Advertisement ―

spot_img

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে জাতীয় পতাকা ও বেগম জিয়ার ছবি অবমাননা: তদন্ত কমিটি গঠন

ইবিতে জাতীয় পতাকা ও বেগম জিয়ার ছবি অবমাননা: তদন্ত কমিটি গঠন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়–এ জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর ছবি অবমাননার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল আলম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ মিয়া বলেন, তিনি এখনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। চিঠি পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এ সময় ভেতরে আটকে থাকা এক কর্মকর্তার বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ফটকে ঝুলানো খালেদা জিয়া–এর ছবি ও জাতীয় পতাকা সংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানা যায়।