― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল জবি ছাত্রদল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস‘নৈরাজ্যকে না’ স্লোগানে ২৩ নভেম্বর জবির তিন কর্মসূচি

‘নৈরাজ্যকে না’ স্লোগানে ২৩ নভেম্বর জবির তিন কর্মসূচি

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ২৩ নভেম্বর ‘নৈরাজ্যকে না’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, নৈরাজ্যবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রায়সাহেব বাজারের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত নৈরাজ্যবিরোধী র‍্যালি বের করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ জবি নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রশাসন।