― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদজাতীয়সচিবালয় ভাতা ও রেশনিং দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে কর্মকর্তাদের অবস্থান

সচিবালয় ভাতা ও রেশনিং দাবিতে অর্থ উপদেষ্টার দপ্তরে কর্মকর্তাদের অবস্থান

স্টাফ রিপোর্টার: সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা‑কর্মচারী সংযুক্ত পরিষদের সদস্যরা সোমবার, ১৯ মে দুপুর ২:৩০টায় অর্থ মন্ত্রণালয়ের নিচতলায় জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেন।

পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ ও সভাপতি মো. বাদিউল কবীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাবি‑দাওয়ার স্মারকলিপি দেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, “দাবি আদায় না‑হওয়া পর্যন্ত এখানেই থাকব; প্রয়োজনে সারারাত অবস্থান চলবে।”

আরও পড়ুনঃ শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ

অর্থ উপদেষ্টার দপ্তরের সামনের করিডোরে বসে তারা ‘সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে’—ইত্যাদি স্লোগান দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৫:০০) কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল এবং দাবি পূরণে সরকারের পদক্ষেপের অপেক্ষা করছিলেন তারা।