― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদজাতীয়রোজায় গরুর মাংসের দাম ৬০০ টাকা, পাওয়া যাবে ৩০টি স্পটে

রোজায় গরুর মাংসের দাম ৬০০ টাকা, পাওয়া যাবে ৩০টি স্পটে

৬০০ টাকা প্রতি কেজি দরে গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান উপলক্ষে আগামী রবিবার (১০ মার্চ) থেকে ৩০টি স্পটে এ কার্যক্রম শুরু হবে।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান।

তিনি জানান, শুরুতে ঢাকা শহরে ৩০টি জায়গায় গরুর মাংস বিক্রি করা হবে। আগামী ১০ মার্চ বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।

সারাদেশে বাজার দর ঠিক রাখতে ডিসিদের প্রতি আহ্বানও জানান প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ব্যবসায়ীদের বলব রমজান মাসকে কেন্দ্র করে মানুষকে কষ্ট দেবেন না।বাজার দর নিয়ন্ত্রণে নৈতিক জায়গা ঠিক করতে হবে।

মন্ত্রী আরও বলেন, জাটকা ইলিশ ধরা বন্ধ শুরু ১১ মার্চ থেকে শুরু হবে। জাটকা ধরাটা বন্ধ হলে ইলিশ উৎপাদন বাড়বে। ইলিশ নদীতে থাকতে পারলে উৎপাদন বাড়বে।