― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়দুর্নীতিশিক্ষায় বাড়ছে বিনিয়োগ, প্রকল্পভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, প্রকল্পভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে তা জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে প্রকল্পভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭-২৮ সালের মধ্যে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর শিক্ষা খাতে প্রায় ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। চলতি অর্থবছরে তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে, যা দেশের জিডিপির প্রায় ২ শতাংশ। পর্যায়ক্রমে এ বরাদ্দ ৩ দশমিক ৫ শতাংশ, ৪ শতাংশ এবং পরবর্তীতে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, শুধু বাজেট বৃদ্ধি করলেই হবে না, বরং বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষায় বিনিয়োগের মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশের জনসংখ্যাকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে দক্ষ জনশক্তির সংকট রয়েছে। বাংলাদেশের রয়েছে বিপুল জনসম্পদ, আর এই জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের দায়িত্ব শিক্ষকদের।

আরও পড়ুনঃ বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই আর্থ-সামাজিক অগ্রগতির জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ খাতের উন্নয়নে চলতি বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন হল নির্মাণের বিষয়ে সরকারের উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং দ্রুত বাস্তবায়নের জন্য নতুন প্রকল্প গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

পরে তিনি ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্বে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাপ