spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদরাজনীতিঅন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে  দেশের জন্য বিপদ আছে : এ্যানি

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে  দেশের জন্য বিপদ আছে : এ্যানি

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বতী সরকার ব্যর্থ হলে দেশের জন্য বিপদ আছে।  হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করাই আমাদের সংগ্রামের লক্ষ্য। যতদিন পর্যন্ত আমরা তা নিশ্চিত করতে পারব না, ততদিন পর্যন্ত আমরা গনতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো না।   আমরা দুর্বল জাতি হিসেবে থাকব।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) লক্ষ্মীপুর জেলার তৃতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। কোনোভাবেই এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 

এ্যানি বলেন, তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন। তিনি তো রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন। তার সম্মানটা তো তিনি নিতে পারেননি। তিনি গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছেন। কারণ, তিনি বেগম খালেদা জিয়া ও প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারেননি। তিনি মিথ্যা মামলা দিয়ে তাদের সাজা দিয়েছেন। যার কারণে তিনি বাধ্য হয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে তিনি তার পিতাকে সম্মান দিতে পারেননি; দলকে সম্মান দিতে পারেননি; বাংলাদেশের মানুষকেও সম্মান দিতে পারেননি। ফলে তিনি গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, এখন দেশে দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা চলছে। ছাত্র-জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। নতুন বাংলাদেশের কারিগর হলো- এই শিক্ষক ও ছাত্ররা। আমরা সবাই নতুন বাংলাদেশ গঠনে উঠে পড়ে লেগেছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। বিগত আন্দোলন-সংগ্রামে শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আরও পড়ুনঃ দলের কথা বলে চাঁদা-অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিনঃ যুবদল নেতা

সম্মেলেনে অতিথিদের কাছে বিএমজিটিএ নেতারা তাদের ৯ দফা দাবি তুলে ধরেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা।

বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ ও বিশেষ আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ একেএম আব্দুল্লাহ ও ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম প্রমুখ।