― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদরাজনীতিবরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি গ্রেফতার

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি গ্রেফতার

আসাদুজ্জামান লিমন বরগুনা (জেলা) প্রতিনিধি :বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর শহরের পশ্চিম বরগুনা নামক এলাকা থেকে তাকে আটক করা হয় ।

গোয়েন্দা পুলিশ  ডিবি সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে। চলমান এ আন্দোলনে যোগ দিয়ে নেতাকর্মীদের নিয়ে নাশকতা করার পরিকল্পনা করায় ছাত্রদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম  রনিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ ইবি শিক্ষার্থীদের গায়েবানা জানাজা

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, নেতাকর্মীদের নিয়ে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নাশকতা করার পরিকল্পনা করছিলেন ছাত্রদল নেতা রনি। এ কারণে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বরগুনা সদর থানায় রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।