― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীদের গায়েবানা জানাজা

ইবি শিক্ষার্থীদের গায়েবানা জানাজা

ইবি প্রতিনিধি : চলমান কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

বুধবার (১৭ জুলাই)  বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ জানাজা অনুষ্ঠিত হয়। 

এর আগে একই স্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের ভবনের সামনে প্রায় ১ঘন্টা অবস্থান নেয়। পরে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। এসময় প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ কোটা আন্দোলনে আক্রমণ করলে বয়কটের হুমকি বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল তাদের ৩ দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে বৈঠকে বসেন। তাদের দাবি

২৪ ঘন্টার মধ্যে হলগুলো খুলে দিতে হবে। সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ  করতে হবে। হলগুলোতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বোচ্চ  নিরাপত্তা নিশ্চিত করতে হবে।