― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদসারা বাংলা'গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু'

‘গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু’

এস,এম হামিম সরকার নিরব, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন।

ঘটনাটি ঘটেছে, সোববার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে গাছেই ঝুলছিল। ঝুলন্ত অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ তিস্তা নদীতে বাঁধ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন  করেছে: জবি শিক্ষক

পরে আশেপাশের লোকজন গাছের উপর থেকে তাকে নিচে নামিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহল্লাদার সুমন মিয়া।