― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদসারা বাংলাইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে ঘুষ গ্রহণ এবং চাঁদাবাজির অভিযোগ এনে তাঁদের অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার কাপাসিয়া (জারুয়ারপাড়) এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠন পরিচালনা করছেন এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছেন না।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সরকারি বিভিন্ন ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ আদায়সহ নানা অনিয়মের সঙ্গে অভিযুক্ত দুই নেতা জড়িত। এছাড়া সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম ট্রেজারার পেল বুটেক্স

সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।”