― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদসারা বাংলাইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে যোগানিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আব্দুর রাজ্জাক বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের অপচেষ্টা সফল হবে না বলে দাবি করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ জবি সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, শান্ত থাকার আহ্বান উপাচার্যের

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বর্তমানে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও শেরপুর জেলা বিএনপির কোনো নিয়মিত বা আহ্বায়ক কমিটি কার্যকর নেই। উপজেলা বিএনপির কয়েকজন সাবেক যুগ্ম আহ্বায়কও জানান, বাদশা মিয়ার দাবি করা লিখিত অভিযোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ও শাহাদাৎ হোসেন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য উদঘাটিত হবে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, গত ২ আগস্ট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া পৃথক এক সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, এ বিষয়ে ৩০ জুলাই উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।