― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাবাপিডিপ্রকৌস পাবনার সভাপতি মিরাজুল সা.সম্পাদক দেলওয়ার

বাপিডিপ্রকৌস পাবনার সভাপতি মিরাজুল সা.সম্পাদক দেলওয়ার

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস),পাবনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজুল ইসলামকে সভাপতি ও মো. দেলওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার গণপূর্ত সার্কেল,পাবনার সম্মেলন কক্ষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস),পাবনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ ইবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক কাজী রেজোয়ানুর রহমান, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক এফ এম জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক ফিরোজ মাহমুদ,প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম হয়েছেন।

এছাড়াও উপ-বিভাগীয় প্রকৌশলী মো: উজ্জল হোসেন ও সহকারী প্রকৌশলী মো: আবু হানিফকে কেন্দ্রীয় কাউন্সিলর করা হয়েছে। বাপিডিপ্রকৌস হলো গণপূর্ত অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী বা তদুর্দ্ধ পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাজীবি সংগঠন।