― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাবগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের দায়িত্ব পেলেন আট জন

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের দায়িত্ব পেলেন আট জন

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পৌরসভায় ২১টি ওয়ার্ডের কার্যক্রম পরিচালনার জন্য আটজনকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আটজনকে দায়িত্ব পালনে সহায়তা করতে প্রতি ওয়ার্ডে একজন করে সহকারীকেও দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন, ১, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজয়ান হোসেন, ২, ৩ এবং ১৮ নম্বর ওয়ার্ডে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাজিমা আখতার, ৬, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে ডিপিএএইচই নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, ১২ ও ২১ নম্বর ওয়ার্ডে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ডিএই উপ-পরিচালক মতলুবর রহমান, ১৫, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসকে দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাপিডিপ্রকৌস পাবনার সভাপতি মিরাজুল সা.সম্পাদক দেলওয়ার

অফিস আদেশে উল্লেখ করা হয়, পৌরসভা কার্য বিধিমালা-২০১২ এর বিধি ৫ (২) অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণের প্রত্যয়ন/সনদ সমূহে স্বাক্ষরের জন্য দায়িত্ব/ক্ষমতা অর্পন করা হলো। এই আদেশ ৯ অক্টোবর থেকেই কার্যকর হবে।