spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদসারা বাংলাকুষ্টিয়া মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন "জাগো তারুণ্যের" কমিটি ঘোষণা

কুষ্টিয়া মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “জাগো তারুণ্যের” কমিটি ঘোষণা

খালিদ বিন শওকত, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং “পরিবর্তনের পথে আমরা” স্লোগানকে সামনে রেখে গঠিত হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগো তারুণ্য। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ রাহুল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহারুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া, কমিটিতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। সহ-সভাপতি মোঃ আলামিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন আলী, সাংগঠনিক সম্পাদক নাসিম বিশ্বাস, দপ্তর সম্পাদক জামিল বিশ্বাস, এবং প্রচার সম্পাদক আহাদ ইসলাম সহ আরও অনেকে নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

সভাপতি মোঃ রাহুল বিশ্বাস সংগঠন সম্পর্কে বলেন, “আমাদের এ সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে রাষ্ট্রদ্রোহী ব্যক্তি ব্যতীত যেকোনো ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের মানুষই কাজ করতে পারবেন। আমরা মানবিক কাজ এবং যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।”

আরও পড়ুনঃ কালীগঞ্জ পৌরসভা পরিছন্নতায় ছাত্র জনতা ও বিডি ক্লিন বাংলাদেশ

সাধারণ সম্পাদক মোঃ নাহারুল ইসলাম বলেন, “সকলের কাছে আমি দোয়া চাই, যেন সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি।”

জাগো তারুণ্য সংগঠনের লক্ষ্য যুব সমাজকে সংঘবদ্ধ করে সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।