― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলা৫৯বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক

৫৯বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসার্ট এলাকায় ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান আটক করেছে ৫৯ বিজিবি।

বুধবার (৯ অক্টোবর) সকালে ৫৯ বিজিবির অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ কালীগঞ্জ পৌরসভা পরিছন্নতায় ছাত্র জনতা ও বিডি ক্লিন বাংলাদেশ

অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং জানান, আটককৃত মোবাইলগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির সক্রিয়তার প্রমাণ বহন করে।