― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নি'হ'ত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নি’হ’ত

বাবুল রানা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ সেন্টমার্টিনে শিক্ষার হার ১৫, ঝরে পড়ার হার ৩০ শতাংশ

তিনি জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।