― Advertisement ―

spot_img

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিষ্কার ডা. ইসমাইল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ...
প্রচ্ছদসারা বাংলাসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিষ্কার ডা. ইসমাইল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিষ্কার ডা. ইসমাইল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ ইসমাইল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারির যৌথ স্বাক্ষরে জারি করা এক লিখিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডা. মোহাঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলেও নোটিশে দাবি করা হয়েছে।

এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে তাকে সহ-সভাপতির পদসহ ন্যাশনাল ডক্টরস্ ফোরামের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতা রেজওয়ানের ৩ দিনের রিমান্ড

নোটিশে আরও বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ডা. ইসমাইল হোসেনের দেওয়া লিখিত ব্যাখ্যা এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।