― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাশাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন সাঈদ হোসেন

শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন সাঈদ হোসেন

সাভার প্রতিনিধিঃ ‘শাসক হিসেবে নয়, একজন সেবক হিসেবে সাধারণ ভোটার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার’ নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাঈদ হোসেন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন।

বিগত কিছু দিন ধরে প্রতিদিন সকাল থেকে তিনি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় সাঈদ হোসেন বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হলেও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ বিভিন্ন অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে রয়েছেন। এসব সমস্যা সমাধানের ৮ নম্বর ওয়ার্ড এর জনগণের চাওয়ায় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

আরও পড়ুনঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিষ্কার ডা. ইসমাইল

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতের ভিত্তিতে সার্বিক উন্নয়নে কাজ করবেন। শাসক হিসেবে নয়, একজন সেবক হিসেবে জনগণের পাশে থেকে ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। একই সাথে ইউনিয়ন পরিষদের সেবার ভোগান্তি কমাতে কাজ করে যাবেন বলে জানিয়েছে।

সাঈদ হোসেন আশা প্রকাশ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ব্যালটের মাধ্যমে তাঁকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।

এদিকে, প্রচার-প্রচারণায় ও জনপ্রিয়তায় সাঈদ হোসেন এগিয়ে রয়েছেন বলে মত প্রকাশ করেছেন কিছু সাধারণ ভোটার।