― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: অটোরিকশা চালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মো. জনি, তানোর উপজেলার কলমা এলাকার মো. রকি, একই উপজেলার তালন্দ এলাকার মো. জুয়েল ও নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। অন্য দুজনকে ছিনিয়ে নেওয়া অটোরিকশার মালামাল কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল: প্রধান উপদেষ্টার ঘোষণা

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা অটোরিকশার খণ্ডাংশ উদ্ধার করা হয় এবং মালামাল কেনার দায়ে জুয়েল ও সানোয়ারকে আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।