― Advertisement ―

spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঋতস্বরের নবীন বরণ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন ঋতস্বরের উদ্যোগে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবরিশাল বিশ্ববিদ্যালয়ে ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার ম্যানেজমেন্ট বিষয়ে সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত এই মহড়ার আয়োজন করে “অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্ট”। এতে অংশ নেয় কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় করণীয়, দ্রুত প্রতিক্রিয়া, আহতদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনার মূল কথা হলো প্রস্তুতি। আমরা যদি আগে থেকেই প্রস্তুত থাকি, তাহলে বিপদ মোকাবিলা করা সহজ হয়। বর্তমান সময়ে দেশে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, সে প্রেক্ষাপটে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মহড়ায় উপস্থিত ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। তিনি বলেন, “এই মহড়াকে আমরা ‘ফায়ার ড্রিল’ হিসেবে বিবেচনা করতে পারি। এতে শিক্ষার্থীরা দুর্যোগকালীন ভবন থেকে দ্রুত নামার কৌশল, অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক ব্যবস্থা গ্রহণ, মুমূর্ষু ব্যক্তিদের উদ্ধারপদ্ধতি এবং নিরাপদ স্থানে স্থানান্তরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।”

আরও পড়ুনঃ তিতুমীর কলেজে পরিচয়পত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের মহড়া তাদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে সাহায্য করবে এবং বাস্তব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক সচেতনতা বৃদ্ধির জন্য কিছু তথ্য ও লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মহড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।