― Advertisement ―

spot_img

চোরের স্বীকারোক্তিতে বারবার বদল, স্যানিটারি মিস্ত্রিকে ফাঁসানোর অভিযোগ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক অটোরিকশাচালকের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় এক যুবকের কথিত স্বীকারোক্তিকে ঘিরে তৈরি হয়েছে নানা...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষ হয়। “বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান সৃজন কৌশল” ছিল প্রশিক্ষণের মূল বিষয়বস্তু, যেখানে অংশগ্রহণকারীদের ঘরোয়া পরিবেশে কীভাবে স্বল্প খরচে পুষ্টিকর সবজি উৎপাদন করা যায় তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা ৩০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম শেষে তাদের হাতে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন উপকরণ তুলে দেন অতিথিরা, যা ব্যবহার করে তারা নিজ নিজ আঙিনায় পুষ্টি বাগান স্থাপনে উৎসাহ পাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মেহেদী উৎসবের মধ্যদিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা

উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রাশিদুজ্জামান ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা।

কৃষি কর্মকর্তারা জানান, বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপন করলে একদিকে পরিবারের পুষ্টির প্রয়োজন মেটানো সম্ভব হবে, অন্যদিকে কৃষক-কৃষাণীদের বাড়তি আয়ের পথও সুগম হবে। পাশাপাশি পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ায় সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।