― Advertisement ―

spot_img

ইবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সংবর্ধনা

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া।সোমবার (৩ আগস্ট)...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ইবিতে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ দুস্থ, এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় প্রায় অর্ধশতাধিক শিশুকে পাঞ্জাবি, জামাসহ বিভিন্ন উপহার দেয় সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক গালিব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকী, স্কুল পরিচালক সাইফুল আলিফসহ শাখা তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল আমিন।

আরও পড়ুনঃ বরেন্দ্র প্রেসক্লাব হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার

এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, মানুষের সহযোগিতায় আমরা তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার চেষ্টা করেছি। তারা যেনো ভালো শিক্ষা পায়, ভালো পথে চলতে পারে, ভালো মানুষ হতে পারে এজন্যই আমাদের এত শ্রম। আশা করি, ইবি সিআরসি সকলের সহযোগিতা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে।