spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল।শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল।

শুক্রবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে পরীক্ষার্থীদের যেকোনো সহায়তায় কাজ করে যাচ্ছে হেল্প ডেস্কটি। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল, পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করছেন।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করছেন তারা। এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তিচ্ছু শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বলেন, এখানে আসার পর ভুলক্রমে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে সেটি সংগ্রহ করেছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারী।

রাজশাহী থেকে আসা অভিভাবক সোহেল রানা বলেন, আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। প্রচণ্ড গরম থাকায় খাবার স্যালাইনসহ অন্যান্য সুপেয় পানির ব্যবস্থায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলেই ভালো একটা ব্যাপার।

আরও পড়ুনঃ ব্রজলাল কলেজ ছাত্রদলের স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, দূরদূরান্ত থেকে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা যাতে একাকিত্ব অনুভব না করে, তাদের জন্য ছাত্রদল বসার ব্যবস্থা করেছে। পাশাপাশি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী কলম, ফুল ও খাবার পানির মাধ্যমে তাদের শুভেচ্ছা জানানো হয়। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সেবা করাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজকের ভর্তি কার্যক্রমকে সহজতর করার জন্য আমরা এখানে অভিভাবক কর্নার করেছি। যেখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য আমরা সুপেয় পানি, প্রাথমিক ওষুধ এবং কলমের ব্যবস্থা করেছি। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকের কার্যক্রম সমাপ্ত হোক।