― Advertisement ―

spot_img

সরকারি ব্রজলাল কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ, খুলনায় অনার্স প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার নবীনবরণ ও সাংস্কৃতিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন

বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ খুলনায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ খুলনার প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি কলেজ রিপোর্টার্স ইউনিটি, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরাও এতে অংশ নেন।

আরও পড়ুনঃ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে শঙ্কা

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।