― Advertisement ―

spot_img

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া...
প্রচ্ছদরাজনীতিনতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরেন দলটির নেতারা।

বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু এবং আল আমিন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দলটির নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে দলের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং বিদেশি আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ১৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ জ্বালানি তেলের দাম বাড়তেই গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি আহমেদ, এ এস এম শাহরিয়ার কবির এবং রাশেদ প্রধান। তারা নতুন রাজনৈতিক দলের যাত্রাকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দলের আত্মপ্রকাশ দেশের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক করতে পারে। তবে সংগঠনগত শক্তি, জনসম্পৃক্ততা এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনার বাস্তবায়নই দলের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।