― Advertisement ―

spot_img

দেশজুড়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘাত ছড়াচ্ছে, শিক্ষাঙ্গনে উদ্বেগ বাড়ছে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মধ্যে সংঘাত-সংঘর্ষ ক্রমেই বিস্তার লাভ করছে। সাম্প্রতিক কয়েকদিনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ঈশ্বরদী সরকারি...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রীয় স্থাপনায় হামলার আশঙ্কা: পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

রাষ্ট্রীয় স্থাপনায় হামলার আশঙ্কা: পুলিশ সদর দপ্তরের সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সতর্কতা জারি করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)সহ বিভিন্ন শাখার একাধিক কর্মকর্তা সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়মিত যোগাযোগ বজায় রেখে দেশের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে।

সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

আরও পড়ুনঃ চট্টগ্রামে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট গোষ্ঠীটি হামলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারে—যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতা বার্তার অনুলিপি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিটিটিসি ইউনিট এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হলেও তা সম্ভাব্য হুমকির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানকে প্রতিফলিত করে। নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।