― Advertisement ―

spot_img

জবি কর্মকর্তা সমিতির সভাপতি হাবিব, সম্পাদক হালিম

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসর‍্যাগিংবিরোধী প্রচারণায় জবি ছাত্রদল

র‍্যাগিংবিরোধী প্রচারণায় জবি ছাত্রদল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েকটি র‍্যাগিংয়ের অভিযোগ ওঠার প্রেক্ষিতে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার(১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার সাঁটানো, নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং লিফলেট বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে র‍্যাগিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা তৈরির চেষ্টা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ভয়মুক্ত ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি। প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিচয়ের নামে র‍্যাগিংয়ের অভিযোগ শোনা যায়। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা এই এন্টি-র‍্যাগিং কর্মসূচি হাতে নিয়েছি।”

আরও পড়ুনঃ বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করছে। আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের কোনো স্থান নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে মনে রাখতে হবে আইন সবার জন্য সমান। পরিচয়ের নামে র‍্যাগিং নয়, বরং স্নেহ, ভালোবাসা ও সম্মানের মাধ্যমে নবীনদের বরণ করে নিতে হবে।”

লিফলেট ও পোস্টার সাঁটানো এ কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।