
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী বেল্লাল হোসেন রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের একই আবর্তনের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ নিহাল।
বুধবার (১৩ মে) সংগঠনটির সাবেক সভাপতি শোয়েবুল ইসলাম নাঈম ও সাধারণ সম্পাদক আল নোমান আলিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ র্যাগিংবিরোধী প্রচারণায় জবি ছাত্রদল
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মো. ইব্রাহিম। সহসভাপতি পদে রয়েছেন আবদুল্লাহ হোসাইন, নাজমুল হাসান ফেরদৌস, মো. সানজিল ইসলাম, নুসরাত জাহান রুম্পা, আলাউদ্দিন আল আজাদ ও জুনায়েদুল ইসলাম।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাজু হাওলাদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সায়েম, দপ্তর সম্পাদক আফিয়া রাহিমা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন ত্বোহা।



