― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন

জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মুসফিকুর রহমান ও লিমন ইসলামকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪-এর সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি এবং অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।

এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্য ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার।

আরও পড়ুনঃ জ্বালানি সংকট কাটায় জবিতে বৃহস্পতিবারের অনলাইন ক্লাস ব্যবস্থা বাতিল

নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, “সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি একটি বড় দায়িত্ব। সবাইকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো।”

নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। আমরা একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো।”

উল্লেখ্য, গত ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশের ভিত্তিতে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। পরবর্তীতে ১৮ মে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।