― Advertisement ―

spot_img

রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি নালিতাবাড়ীর সোহেল

জায়েদ মাহমুদ রিজন, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীর তরুণ সোহেল হোসাইন এবার রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রাষ্ট্রীয় আমন্ত্রণের আওতায়...
প্রচ্ছদসারা বাংলারাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি নালিতাবাড়ীর সোহেল

রাশিয়ার আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি নালিতাবাড়ীর সোহেল

জায়েদ মাহমুদ রিজন, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীর তরুণ সোহেল হোসাইন এবার রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রাষ্ট্রীয় আমন্ত্রণের আওতায় আন্তর্জাতিক এ যুব উৎসবে অংশ নিতে তিনি দুটি আমন্ত্রণপত্র পেয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিক্রির আওতায় আয়োজিত হচ্ছে এবারের আন্তর্জাতিক যুব উৎসব। আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এর মূল আয়োজন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ইয়েকাতেরিনবুর্গে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন নালিতাবাড়ীর সোহেল। পরে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর কালমিকিয়ায় অনুষ্ঠিত আঞ্চলিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

সোহেল মো. ফজল ও সকিনা খাতুন দম্পতির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী বর্তমানে চীনের উহান ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন স্টাডিজ বিষয়ে মাস্টার্স করছেন।

সোহেলের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক যুব ফ্রন্টকে আরও শক্তিশালী করা এবং ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। এতে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার তরুণ, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও আইটি পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন সোহেল।

আরও পড়ুনঃ ইবিতে মোরাল চাইল্ড নিয়ে ‘বৃত্তি উৎসব’, নৈতিক সমাজ গঠনের আহ্বান

তিনি বলেন, “রাশিয়ার মতো বিশাল একটি দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। সেখানে বাংলাদেশে রুশ ভাষা ও সংস্কৃতি চর্চার সম্ভাবনা এবং রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে কাজ করব।”

সোহেল জানান, রাষ্ট্রীয় আমন্ত্রণের আওতায় তাঁর ভিসা, বিমান টিকিট, স্থানীয় যাতায়াত, ১২ দিনের আবাসন ও খাবারের ব্যয় রুশ সরকার বহন করবে।

নালিতাবাড়ীর এ তরুণের আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আগ্রহ তৈরি করেছে। সংশ্লিষ্টরা তাঁর এ অর্জনকে নালিতাবাড়ী তথা শেরপুরের জন্যও গৌরবের বলে মনে করছেন।