― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার

আশুলিয়ায় ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ সাভার উপজেলার আশুলিয়া এলাকা হতে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‌্যাব-৪ এর সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ২৬ মে বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জিরানী ও পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটর জেমার নাসির উদ্দিন (৪৫) ও ঠাকুরগাঁও জেলার মোঃ জাকির হোসেন (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা প্রকাশ্য দিবালকে ঔষুধ ফার্মেসী ও ফলের ব্যবসার আড়ালে সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য ছিলো। তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে চতুরতার সাথে অভিনব পন্থায় ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।