― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১

ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে। এসময় অ্যাম্বুলেসে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোগীর নাম গোলাম মোস্তফা (৩৫)। তিনি সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সকালের দিকে ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক সামান্য আহত হন। এর আগে কুমিল্লায় কর্মরত অবস্থায় গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল।

ওসি রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় এবং মরদেহ থানায় নিয়ে আসে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।