― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাঈদুল আযহায় বুড়িমারী স্থলবন্দর ৭দিন বন্ধ

ঈদুল আযহায় বুড়িমারী স্থলবন্দর ৭দিন বন্ধ

মো:রেজাউল করিম,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের  পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থল বন্দর ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন ও ১দিন  সাপ্তাহিক  বন্ধ থাকায় মোট ৭ দিন বন্ধ থাকবে।

এ সময়ে শুদ্ধ স্টেশন ও স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস ক্লিয়ারিং  অ্যান্ড ফরওয়ারডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন  এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ১৭ জুন ঈদুল আযহা হওয়ায় ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৬ দিন এবং ১ দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে বুড়িমারী পুলিশ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীসাধারণের চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তা।

বন্ধের ঘোষণা দিয়ে একটি চিঠি গত ৪ জুন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন,, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস্, চ্যাংরাবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ২১ জুন থেকে যথারীতি আমদানি- রপ্তানি কার্যক্রম চাল করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দ  ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিব বলেন, ‘ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও  এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও  ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, সারা দেশের স্থলবন্দরের বাবসায়ীদের সাথে কথা বলে ও সমন্বয় করে ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, এ স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে। ব্যবসায়ীরা আমদানি- রপ্তানি না করলে কার্যত অচল হয় স্থল শুল্ক স্টেশন।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, ঈদে ৭ দিন স্থলবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।