― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাহাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন

হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন,স্বৈরাচারি হাসিনার সরকার এর আমলে দেশের মানুষ নিপীড়িত হয়েছেন, ঘুম-খুনের শিকার হয়েছেন।তার আমলে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তার পতনের মধ্যদিয়ে দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী শিশু একাডেমী হল রুমে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, হাসিনা চারদিকে লুটপাট চালিয়েছিল। যার কারণে তার আমলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন এসব বন্ধ হবে। এছাড়াও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন তদন্ত ছাড়া যাতে হয়রানিমূলক মামলা না দেওয়া হয় সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

আরও পড়ুনঃ ক্যান্সার রোগীর আধুনিক চিকিৎসায় মা ও শিশু হাসপাতাল অগ্রণী ভূমিকা পালন করবে: ডা.শাহাদাত হোসেন

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মন্জুর এলাহী, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কর্মাস এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নুরুল ইসলামসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।