― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাটেকনাফে ড্রাইভারসহ ৮জনকে অপহরণ করেছে ডাকাত দল

টেকনাফে ড্রাইভারসহ ৮জনকে অপহরণ করেছে ডাকাত দল

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে তিনটি সিএনজি (অটোরিকশা) গতিরোধ করে মালামাল লুট ও ড্রাইভারসহ ৮ জনকে অপহরণ করে ডাকাত দল। পরে পুলিশের সহায়তায় ৩ ড্রাইভার ও ১ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় জনতা।

বাকি ৪ যাত্রীকে ডাকাত দল অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হোয়াইক্যং -শামলাপুর সড়কের কুদুম গুহা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন শামলাপুর বাজারের সিএনজি সমিতির (লাইন পরিচালক) আব্দুর রহিম।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং বাজার থেকে শামলাপুরগামী যাত্রীসহ তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে পৌছলে অস্ত্রধারী একটি ডাকাত দল সিএনজি গুলো গতিরোধ করে ড্রাইভারসহ ৮ জনকে অপহরণ করেন। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মিলে কুদুম গুহা এলাকায় অভিযান পরিচালনা করে ড্রাইভারসহ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি আরও ৪ যাত্রীকে ডাকাত দল গহীন পাহাড়ের ভেতর নিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহীতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান জানান, শামলাপুর গামী যাত্রীসহ তিনটি সিএনজি কুদুম গুহা নামক স্থানে ডাকাতদলের কবলে পড়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে উদ্ধার করা গেলেও রাত গভীর হওয়ায় বাকি আর ৪ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে।