― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে ১কেজি গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জে ১কেজি গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ী

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের বাজিতপুরে ১কেজি গাঁঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রবিবার (২৯সেপ্টেম্বর) বিকালে জনৈক ভগু হাজির বাড়ীর পশ্চিম পার্শ্বে কানসাট হতে খাসেরহাটগামী পাঁকা রাস্তার উত্তর পাশে কবির চৌধুরীর পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আজিজুল হক (৪৭), মৃত মফিজ উদ্দিন ও মৃত ফুকী দম্পতীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভবানীপুর (হাফিজিয়া মাদ্রাসা) এর বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে বালুর ট্রাকে মিললো ৪৮ কেজি গাঁজা, আটক ৩

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।