― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাআশুলিয়ার কাঠগড়া থেকে মাথাবিহীন খন্ডিত নারীর মরদেহ উদ্ধার

আশুলিয়ার কাঠগড়া থেকে মাথাবিহীন খন্ডিত নারীর মরদেহ উদ্ধার

মো:জাহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ সাভার আশুলিয়া কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকা থেকে খন্ডিত নারীর মাথাবিহীন শরীরের অংশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে কাটগড়া বাজার চৌরাস্তা কাপড় ব্যবসায়ী, জমির উদ্দিনের দোকানের সামনে চৌকির উপরে কে বা কারা ২খন্ডিত মাথা বিহীন শরীর কাটুন রেখে যায়।

দুই খন্ডিত মাথার খোঁজ করছেন পুলিশ, মরদেহে মাথা না থাকায় পরিচয়টি শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ, তবে নিহতের দেহের মাথা সনাক্ত করার চেষ্টা চলছে।

দোকানের মালিক জমির উদ্দিন বলেন, আমি সকালে দোকান বন্ধ করে কাপড় কেনার উদ্দেশ্যে যাই, কিন্তু বিকেলে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুই টা কাটুন পড়ে আছে ঘটনাস্থলে। এক সময় হইচই শুরু হলে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ উৎসব মূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন: মাহবুবের রহমান শামীম 

এসময় তারা সেখান থেকে মাথা বিহীন শরীরের অঙ্গ, দুইটি কাটুনের মধ্যে একটি গামছা একটি চাদর জামা টি-শার্ট সহ কার্টুন উদ্ধার করে।

পরে আশুলিয়া থানার ওসি কামাল হোসেন সাংবাদিকদের জানান। মাথা বিহীন দুই খন্ডিত দেহ পাওয়া যায়, কার্টুনে মাথা না থাকায় পরিচয় পাওয়া যায়নি তবে আমরা যথাযথভাবে চেষ্টা করছি পরিচয়টি সনাক্ত করার।