― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলারংপুরে 'মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয়' শীর্ষক কর্মশালা

রংপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয়’ শীর্ষক কর্মশালা

সেলিম চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয়  শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত কর্মশালায় রংপুর জেলা প্রশাসক  মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাপরিচালক গ্রেড-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) রংপুর মেট্রোপলিটন পুলিশ সায়ফুজ্জামান ফারুকী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান।

আরও পড়ুনঃ হঠাৎ করে বেড়েছে চাল ও কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম

আরও ছিলেন, রংপুর সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক মানিক, স্নেহা মাদক নিরাময় কেন্দ্রের মনোয়ারুল কাদির মাসুম, শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লিমন, বৈষম্য বিরোধী আন্দোলনের ইমরান, ফয়সাল, ও আয়ান, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যারা মাদকের ব্যবসা করে। সমাজের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েদেরকে নষ্ট করছে। অবৈধ ব্যবসা করে অবৈধ স্থাপনা তৈরি করেছে। তাদের লিস্ট করে। দ্রুত আয়নায়তনে আসা হবে।।