― Advertisement ―

spot_img

৪৭তম বিসিএসে বুটেক্সের ১৮ শিক্ষার্থীর সাফল্য

বুটেক্স প্রতিনিধিঃ ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি)...
প্রচ্ছদসারা বাংলাছাত্রলীগ নিষিদ্ধ-রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও গণজমায়েত

ছাত্রলীগ নিষিদ্ধ-রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও গণজমায়েত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিও জানান। এসময় ‘লক্ষ্মীপুরের মাটিতে ছাত্রলীগের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েত কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ, সারোয়ার, রিমন, কাজী রাহাদ ও বেলায়েত হোসেন পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুনঃ নরসিংদীর মাধবদী জাতীয় নিরপদ সড়ক দিবস উদযাপন

তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে ছাত্রলীগ শত শত আন্দোলনকারীকে হত্যা করেছে। ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন। স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসী সংগঠনের ঠাঁই নেই। আমরা চাই না, তারা এ দেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করুক। অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি হচ্ছেন ফ্যাসিবাদের দোসর। তিনি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্যমূলক বিভিন্ন কথা বলছেন। দ্রুত তার পদত্যাগের দাবি জানান।