― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাবুল রানা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় আইবিডব্লিউএফ’র উপজেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার অঙ্গীকার পূর্ণ করার আহ্বান জানানো।