― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপনের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপনের বিদায় সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদককে নওগাঁয় অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হায়দার আলী খন্দকার। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, নির্মলেন্দু দাশ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, সহকারী জজ মো. ইমামুল হাসান, এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান।

আরও পড়ুনঃ ইবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. নাজিমুদ্দিন

বক্তারা বিদায়ী অতিথিকে শুভকামনা জানান এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়।