― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলানিখোঁজের ৩দিন পর ধানক্ষেত থেকে শিশুর ম'র'দে'হ উদ্ধার

নিখোঁজের ৩দিন পর ধানক্ষেত থেকে শিশুর ম’র’দে’হ উদ্ধার

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেতে মুহিবুল্লা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ হয়। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন।

আরও পড়ুনঃ দুর্গাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এস আই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।