― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাআওয়ামী লীগ নেতা বাচ্চুর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আওয়ামী লীগ নেতা বাচ্চুর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামী লীগ নেতা বাচ্চুর বিরুদ্ধে মাদ্রাসা ছাত্র আল আমিন হত্যা মামলাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে এবং সংখ্যালঘু পরিবারের জমি দখলের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গত রোববার অরূয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, মো. বাচ্চু মিয়া একজন ভূমিদস্যু, নারী নিপীড়ক এবং ক্ষমতাশালী আওয়ামী লীগ নেতা। প্রয়াত হরিদাস সূত্রধরের দুই মেয়ে ঝুমা ও নিপা সূত্রধর মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের মা-বাবা ও ভাই কেউ জীবিত নেই। এই অসহায় অবস্থায় বাচ্চু তাদের বড় বোনকে ফাঁসিয়ে জমি দখল করে নেয়। বাচ্চু তাদের বাড়ি-ভিটা দখল করতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তিন বোন সবসময় ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ অচলাবস্থায় দেড় বছর ইবির ক্যাফেটেরিয়া

অরূয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসহ স্থানীয় নেতা ও জনগণ আরও অভিযোগ করেন, বাচ্চু আওয়ামী লীগ সমর্থক হওয়া সত্ত্বেও নিজের স্বার্থসিদ্ধির জন্য এখন বিএনপির হয়ে প্রচার করছে। তার প্রভাবশালী দুই নেতা জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাকে মুক্ত করিয়ে নেয়।

বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, বাচ্চুর বিরুদ্ধে থাকা হত্যা, নির্যাতন, ও জমি দখলের মামলাগুলো পুনরায় তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।