― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত, উত্তেজনা বিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত, উত্তেজনা বিরাজ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয়দের হামলা, আবারও উত্তেজনায় সৃষ্টি হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

দুপুর থেকে সীমান্তে দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কয়েক দিন ধরে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা চলছিল। এ নিয়ে আগে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে চৌকা সীমান্তের শূন্য রেখার পাশে বাংলাদেশের অভ্যন্তরে জমিতে গম কাটতে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন এবং বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেন। এতে দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলার মেসবাহুল হক আহত হন। এছাড়া বিশ্বনাথপুর গ্রামের রনি পাথরের আঘাতে এবং ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা জানান, গম কাটা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পাল্টাপাল্টি ধাওয়া দেয়। এ সময় তিনজন বাংলাদেশি আহত হন।

আরও পড়ুনঃ লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল অনুষ্ঠিত

আহত মেসবাহুল হক জানান, ভারতীয়দের হামলায় তিনি এবং আরও দুইজন আহত হয়েছেন।

মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে উপস্থিত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে সাড়া পাওয়া যায়নি।

সীমান্তে উত্তেজনা ও হামলার এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দারা ভীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।