― Advertisement ―

spot_img

রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে জমি বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নরসিংদীতে জমি বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাব উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ চন্দ্র সরকার (৬২) বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের (৭০) কোদালের আঘাতে গুরুতর আহত হন এবং বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার উত্তেজিত হয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় মাটি কাটার কোদাল দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি সরকার বাদী হয়ে তার চাচা কৃষ্ণ চন্দ্র সরকার ও চাচী অঞ্জনা রানীকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।”