― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাসাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি এম দেলোয়ার হোসেন। বক্তব্য দেন সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরন, মেহেদী হাসান, দেবাশিষ বিশ্বাস, আশিকুর রহমান, সিহাবুর রহমান, এজাজ আহমেদ, কৃষ্ণ কুমার সরকার, খন্দকার রবিউল ইসলাম, কবির হোসেন ও মোর্শেদ আলম মালেক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ইমরান হোসেন মনিম। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুনঃ আদালতের নির্দেশ অমান্য করে দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি দখলের চেষ্টা, আতঙ্কে শিক্ষার্থীরা

তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাকুরিয়া বালু মহালের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিক ইমরান হোসেন মনিমকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পর রাতে তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।