― Advertisement ―

spot_img

রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে এরশাদ মিয়া (২৫) নামে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ মিয়া সদর উপজেলার শান্তিভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এলাকাবাসী জানান, মঙ্গলবার কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি এরশাদ মিয়া। পরদিন সকালে কামারগাঁও এলাকার সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আরও পড়ুনঃ জুলাই আন্দোলনে শহীদ রিজভীর স্মরণে ইবিতে আলোকচিত্র প্রদর্শনী

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।